ডিবির অভিযানে অস্ত্রসহ আটক ২

ডিবির অভিযানে অস্ত্রসহ আটক ২
অস্ত্র ও গুলিসহ আটক দুই যুবক। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি ও ১৬ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা এলাকার জসিম ব্রিকসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দূর্বাচরা গ্রামের বাসিন্দা মো. আব্দুল্লাহ (২৮)।

ডিবি পুলিশ জানিয়েছে, অস্ত্র ও গুলিসহ কয়েকজন ব্যক্তি বংশীতলা এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় দুই যুবককে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি ও ১৬ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আরিফ ও আব্দুল্লাহকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন: মাদারীপুরে স্কুল থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad