চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০
কিশর গ্যাং বিরোধী অভিযানে আটকরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চাঁদপুরের আট উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যার পর থেকে রাত ১০ পর্যন্ত থানা পুলিশ ও ডিবি পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর জানান, জেলার আটটি থানা-পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে একযোগে ওই অভিযান চালানো হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে ও চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে তারা ওই অভিযান চালান।

ছবি: সংগৃহীত

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮, ফরিদগঞ্জে ৪১, হাজীগঞ্জে ৩৭, কচুয়ায় ৬২, শাহরাস্তিতে ৪৫, মতলব উত্তরে ৫২ ও মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এ ছাড়া ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করে।

আটকদের মধ্যে ৩৫৫ জন মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫ জনের তথ্য যাচাই করা হচ্ছে।

আরও পড়ুন

চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, কিশোর গ্যাং ও অপরাধ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪

কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় আটক ৪১৫

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad