‘ক্লিওর সাথে বিশ্বকাপে’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার বিতরণ

‘ক্লিওর সাথে বিশ্বকাপে’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার বিতরণ
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ফিফা ওয়ার্ল্ড কাপের উন্মাদনা আরও আনন্দময় করে তুলতে আয়োজিত ‘ক্লিওর সাথে বিশ্বকাপে’ ক্যাম্পেইনের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান।

রাজধানীর হাতিরপুলে প্রতিষ্ঠানটির ডিসপ্লে সেন্টারে মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আনিছুর রহমান, হেড অব স্ট্র্যাটেজি আখতারুজ্জামান, হেড অব সেলস শফিউল আজম, হেড অব ব্র্যান্ড সৌরভ অধিকারীসহ ক্লিও সিরামিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘দি সিরামিক অব মডার্ন লিভিং’ এই মূলমন্ত্রকে সামনে রেখে নতুন প্রজন্মের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার লক্ষ্যেই ক্লিওএই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করে। ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপের প্রতিটি মুহূর্তকে আরও উপভোগ্য করে তুলতে বিভিন্ন ম্যাচকে ঘিরে ম্যাচের ফলাফল অনুমানের সুযোগ রাখা হয়।

ক্যাম্পেইন বিজয়ীদের নানা রকম আকর্ষণীয় পুরষ্কার দেওয়া হয়। পুরস্কার নেওয়ার সময় বিজয়ীরা তাদের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক ক্রীড়া আয়োজনকে ঘিরে আয়োজিত ক্যাম্পেইনে অংশ নিয়ে শেষ পর্যন্ত বিজয়ী হওয়াকে তারা একটি আনন্দময় ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর