চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৭

চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৭
গ্রেপ্তার নারী ও কিশোরসহ সাতজন। ছবি : টাইমস
Advertisement
Advertisement

চাঁদপুরের হাইমচরে ওমর ফারুক (২২) হত্যা মামলায় নারী ও কিশোরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন আখি আক্তার (২৩), নাজমা বেগম (৪৫), লাকী বেগম (৩০), সোনিয়া বেগম (১৯) ও তয়মুনন্নেছা (৫৫)। তাদের সবার বাড়ি হাইমচরের ছোট লক্ষ্মীপুর গ্রামে। এ ছাড়া একই ঘটনায় জুম্মান (১৫) ও আব্দুল্লাহ (১৩) নামে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত যুবকের বাবা আবদুল খালেক রাঢ়ী বাদী হয়ে সকালে হাইমচর থানায় মামলা করেন। পরে হাইমচর থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এর আগে, মঙ্গলবার দুপুরে হাইমচর উপজেলায় ইজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে ওমর ফারুককে কুপিয়ে হত্যা করা হয়।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad