সোনার দাম ভরিতে কমল ৩ হাজার টাকার বেশি

সোনার দাম ভরিতে কমল ৩ হাজার টাকার বেশি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দেশের বাজারে সোনা ও রূপার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

মঙ্গলবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনা ও রূপার দাম কমায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনা প্রতি ভরি দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৯২ হাজার ১৬৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি এক লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

অন্যদিকে দেশের বাজারে রূপার নতুন দাম ২২ ক্যারেট ভরি প্রতি পাঁচ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট পাঁচ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট চার হাজার ৬০৭ টাকা ও সনাতন পদ্ধতির রূপা প্রতি ভরি তিন হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২৫ মে দেশের বাজারে সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে সমন্বয় করা হয় রূপার দাম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad