১২ মার্চ বসছে সংসদ অধিবেশন

১২ মার্চ বসছে সংসদ অধিবেশন
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আগামী ১২ মার্চ।

সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।

বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বৃহস্পতিবার  ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

আরও পড়ুন

সেদিন বেলা ১১টায় শুরু হবে এই অধিবেশন।

গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যে নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পায় বিএনপি। ১৭ ফেব্রুয়ারি শপথ নেন নতুন সরকার প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্যরা।

এরপর রমজান মাস শুরু হয়ে যাওয়ায় কবে সংসদ বসবে তা নিয়ে দ্বিধা ছিল, যদিও ৩০ দিনের মধ্যে অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী, নির্বাচনের এক মাস পূর্ণ হওয়ার আগেই সংসদ অধিবেশ আহ্বান করলেন রাষ্ট্রপতি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad