পুলিশকে হুমকি: আটক বিএনপি নেতার জামিন 

পুলিশকে হুমকি: আটক বিএনপি নেতার জামিন 
আটক ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হবিগঞ্জে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে আটকের ২৪ ঘন্টা পর জামিন দেয় আদালত।

সোমবার দুপুরে পুলিশ তাকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিনের আদালতে হাজির করে। এ সময় তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পুলিশ প্রতিবেদনের (বিপিআর) আগ পর্যন্ত তাকে অস্থায়ী জামিন দেন।

এর আগে, রোববার দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

সম্প্রতি বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে ‘অকথ্য ভাষায় গালাগালি’ করেন বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার। যার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তা বাদি হয়ে পুলিশকে হুমকির অভিযোগ এনে মামলা করেন ।

আদালত সূত্রে জানা গেছে, ৫ হাজার টাকা জামিন (বেইল) বন্ডে ফেরদৌস আহমেদের জামিন মঞ্জুর করা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলার পর ফেরদৌস আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad