গত বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন না করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়নি, জেলাভিত্তিক সেসব প্রতিষ্ঠানের তালিকা ইমেইলের ৫ মার্চের মধ্যে অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষার সব অঞ্চলের উপপরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী সেসব শিক্ষা প্রতিষ্ঠান গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করেনি, সেসব প্রতিষ্ঠানের জেলাভিত্তিক তালিকা ৫ মার্চের নিম্নোক্ত তথ্যসহ [email protected] ইমেইলে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
যেসব তথ্য সংযুক্ত করতে হবে, সেগুলো হলো–প্রতিষ্ঠানের নাম ও ইআইএন নাম্বার, প্রতিষ্ঠান প্রধানের নাম, মোবাইল নম্বর এবং মন্তব্য।


