মেয়র পদে নির্বাচন করবেন প্রতিমন্ত্রী ইশরাক

মেয়র পদে নির্বাচন করবেন প্রতিমন্ত্রী ইশরাক
বিএনপি নেতা ইশরাক হোসেন। ফাইল ছবি: বিএনপির মিডিয়া সেল
Advertisement
Advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেন তিনি।

ইশরাক হোসেন লেখন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাল্লাহ।’ এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে নির্বাচন করে বিজয়ী হন ইশরাক হোসেন।

তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছিলেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।

গত ১৭ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি। নতুন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হন ইশরাক হোসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad