হাসপাতালে ভর্তি কামাল হোসেন

হাসপাতালে ভর্তি কামাল হোসেন
কামাল হোসেন। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

সংবিধান বিশেষজ্ঞ, গণফোরামের প্রতিষ্ঠাতা কামাল হোসেন অসুস্থ। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণফোরাম জানিয়েছে, তিনি শারীরিক দুর্বলতা এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন।

কামাল হোসেনের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

কামাল হোসেন সর্বশেষ বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন।

৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন একজন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad