গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু
Advertisement
Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শরিফুল ইসলাম (৩২) মারা গেছেন।

শুক্রবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ওই দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়। উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুর গাছা গ্রামের ইউপি সদস্য তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন।

শরিফুল ইসলাম নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি ওই ইউনিয়নের খুকশিয়া গ্রামের ইউপি সদস্য ও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ফাঁসিতলা বাজারের ব্র্যাক অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে ওঠার সময় দ্রুতগতির ট্রাক পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন এবং শরিফুল ইসলাম গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad