নাটোরে ককটেল ও পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার

নাটোরে ককটেল ও পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার
উদ্ধার করা পেট্রোল বোমা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ি এলাকা থেকে ককটেল, পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে নলডাঙ্গা থানা পুলিশ।

এসময় সেখানে নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবি সম্বলিত ব্যানারও পাওয়া যায়। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, শুক্রবার রাত ৯টার দিকে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ি এলাকায় ককটেল, পেট্রোল বোমা সদৃশ বস্তু দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৫টি ককটেল সদৃশ, ৫টি পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।

সাকিউল আযম জানান, উদ্ধারকৃত বস্তু পরীক্ষা করে দেখা যায় ওসব ককটেল বা পেট্রোল বোমা নয় বরং বোমা সদৃশ বস্তু মাত্র।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad