হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু
ছবি: জান্নতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত, ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৮৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৭৩৩ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৫ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৮২ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে সর্বোচ্চ চারজন ঢাকা বিভাগে এবং দুইজন সিলেট বিভাগে মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক হিসেবে এই সময়ে ঢাকা বিভাগে ৩৯ জন, সিলেটে ২১ জন, চট্টগ্রামে ১০ জন, বরিশালে আটজন এবং রাজশাহীতে সাতজন নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ও নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জন।

এই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দেশে মোট ৭৬৪ জনের মৃত্যু হয়েছে এবং ল্যাব নিশ্চিত হামে মৃতের সংখ্যা ৯৬ জন।

এ ছাড়া এ পর্যন্ত সর্বমোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad