মতপ্রকাশের স্বাধীনতা আর শৃঙ্খলিত হবে না: তথ্যমন্ত্রী

মতপ্রকাশের স্বাধীনতা আর শৃঙ্খলিত হবে না: তথ্যমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিকল ভাঙার লক্ষ্য শুধু স্বৈরাচারের অবসান নয়। এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা, যেখানে জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও সৃষ্টিশীল শক্তি আর কখনও শৃঙ্খলিত হবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে ‘শিকল ভাঙার জুলাই’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পরও বাংলাদেশকে বারবার শিকল ভাঙার সংগ্রাম করতে হয়েছে। জনগণের কণ্ঠ দমনের কারণে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। প্রতিবারই জনগণকে রক্ত ও প্রাণের বিনিময়ে সেই শিকল ভাঙতে হয়েছে।

তিনি বলেন, এবারের আন্দোলনের পর রাষ্ট্র গঠনের রূপরেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায় তুলে ধরেছেন। সেই লক্ষ্যেই সরকার এগোচ্ছে। আমরা যেমন শিকল ভেঙেছি, তেমনি শিকলমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায়ও অটল।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘শিকল ভাঙার জুলাই’ জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ দলিল।

তিনি জানান, আন্দোলন নিয়ে আরও প্রকাশনা, তথ্যচিত্র ও ডিজিটাল কনটেন্ট নির্মাণ করা হচ্ছে, যাতে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad