যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের রেহাই দেওয়া হবে না: ইসি সানাউল্লাহ  

যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের রেহাই দেওয়া হবে না: ইসি সানাউল্লাহ   
নির্বাচন কমিশনে বৈঠক শেষে ব্রিফিং। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ওসমান হাদি হত্যাকাণ্ড ও গণমাধ্যমে হামলার ঘটনায় জাতীয়ভাবে ভোট উৎসবের পরিবেশ ব্যাহত হয়েছে বলে মনে করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তবে এই শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথাও জানিয়েছেন তিনি।

রোববার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার সানাউল্লাহ এসব কথা বলেন।

দেশে ভোটের মতো উৎসবের পরিবেশ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ধরুন, একটি বড় উৎসবের সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। শহীদ হাদি হত্যাকাণ্ড, এখন আমাদেরকে এই শোকটাকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। যারা আমাদের উৎসবের পরিবেশ নষ্ট করতে চায়, তারা ব্যর্থ হবে। উৎসবের পরিবেশ আবারও ফিরে আসবে।’

ইসি সানাউল্লাহ বলেন, ‘যারা দস্যুতা করতে চায়, যারা আমার ভাইকে হত্যা করতে চায়, যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের প্রতি মানবিক হবো না। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হবে। যারা আবেগ ব্যবহার করে অপকর্ম করেছে তার প্রতিদান তারা পাবে।’

নির্বাচনের পরিবেশের ক্ষতি করে এমন বিষয়কে বাধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে এই কমিশনার বলেন, ‘এখন থেকে মাঠ পর্যায় যৌথ বাহিনীর অভিযান চালু হবে। অবৈধ অস্ত্র উদ্ধার আটক শুরু হবে। এছাড়া পুলিশের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad