ভারতের বিবৃতি বাংলাদেশের প্রত্যাখ্যান

ভারতের বিবৃতি বাংলাদেশের প্রত্যাখ্যান
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি
Advertisement
Advertisement

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্রপন্থী ভারতীয়দের হামলার বিষয়ে ভারত সরকারের বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

এর আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার কথা অস্বীকার করা হয়। বিবৃতিতে বলা হয়, ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসকে হত্যার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ হাইকমিশনের সামনে কিছু মানুষ বিক্ষোভ করেছে।

এই বিবৃতি প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু কিছু লোক এসেছে, হুমকি দিয়েছে, তা নয়। দুজন গার্ড ছিল, তারা দাঁড়িয়ে ছিল। বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশ হাইকমিশনে ভারত নিরাপত্তা ব্যবস্থা বাড়াবে বলে বাংলাদেশ আশা করে।

তৌহিদ হোসেন বলেন, ময়মনসিংহে একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে। ভারতে তাকে সংখ্যালঘু নাগরিক হিসেবে উত্থাপন করা হয়েছে, যা একদমই ঠিক না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad