স্পিকারের চেয়ারের ওপরে কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি

স্পিকারের চেয়ারের ওপরে কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি
Advertisement
Advertisement

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর উঁচু দেয়ালে কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান।

তিনি বলেন, ২৪ এর ছাত্র-জনতা অভ্যুত্থানের পর সংসদ ভবন সংস্কার হয়েছে। অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্থাপন করার জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন। এরপর অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’র আরবি ক্যালিগ্রাফি দেয়ালে স্থাপন করা হয়।

প্রধানমন্ত্রী বুধবার সংসদ সচিবালয়ে নিজের কক্ষে অফিস করেছেন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে দায়িত্ব নেবার পর এই প্রথম তারেক রহমান সংসদ নেতার কক্ষে অফিস করলেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সংসদ থেকে তার দাপ্তরিক কাজ সারেন। এছাড়া এদিন সকালে বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন তিনি। সংসদ নেতা হিসেবে সেই সভার সভাপতিত্ব করেন তিনি। সভায় এয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad