কাজল আরেফিন অমি পরিচালিত সিরিজটির শুরু থেকেই জানানো হয়েছিল একজন নতুন নায়িকা থাকবেন। টিম থেকে নায়িকার মুখ না দেখিয়ে একটি ছবি প্রকাশ করা হয়। অবশেষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সে রহস্যের উন্মোচন করা হয়।
‘ব্যাচেলর পয়েন্ট’-এ থাকছেন অর্চিতা স্পর্শিয়া। জনপ্রিয় সিরিজটির সিজন-৫ এ তিনি এসেছেন ‘স্পর্শ’ হিসেবে। ইতোমধ্যে তার চরিত্রটি দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করেছে।
জানা গেছে, গল্পে তিনি কাবিলাদের বাসার উপরতলার ভাড়াটিয়া। চরিত্রটি এবং সিরিজটি নিয়ে স্পর্শিয়া বলেন, ‘স্পর্শ চরিত্রটি মাত্র দর্শক জানা শুরু করেছে। আমার কাছে মনে হয় দর্শকদের ভালো লাগবে। বৃহস্পতিবার এপিসোড প্রকাশ হবার পর এখন পর্যন্ত আমি বেশ পজিটিভ ভাইব পাচ্ছি।’
‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন ৫ একসঙ্গে চ্যানেল আই, বঙ্গবিডি ও বুম্ব ফিল্মসের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।


