শেখ হাসিনা ও কামালকে হস্তান্তরে ভারতের প্রতি আহ্বান

শেখ হাসিনা ও কামালকে হস্তান্তরে ভারতের প্রতি আহ্বান
Advertisement
Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ড পাওয়া আসামিকে দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে সেটিকে অবন্ধুসুলভ আচরণ হিসেবে আখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের আচরণ ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার সামিল বলেও উল্লেখ করা হয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা তুলে হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, শেখ হাসিনা ও কামালকে ফেরত দেওয়া প্রত্যার্পণ চুক্তি অনুসারে ভারতের জন্য অবশ্য পালনীয় বিষয়।

বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার সামিল।’

‘আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad