হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি শহীদ ওয়াসিমের বাবার

হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি শহীদ ওয়াসিমের বাবার
কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা ও ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা ও ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম।

সোমবার বিকালে ফাঁসির রায় নিয়ে এ প্রতিক্রিয়ায় তিনি এ দাবি জানান।

রায়ে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘যেদিন রায় পুরোপুরি কার্যকর হবে ওইদিনই পুরোপুরি সন্তুষ্ট হবো।

শফিউল আলম কান্নাজরিত কন্ঠে বলেন, ‘যে হারায় সে বুঝে, হারানোর বেদনাটা কী! আমার ছেলের কথা মনে পড়লে আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। আমি অনেক প্রোগ্রামের দাওয়াতে ছেলের ছবি সামনে দেখলে আর কথা বলতে পারি না। কথা বন্ধ হয়েছে।’

‘আমাদের ছেলেরা যে বৈষম্যবিরোধী আন্দোলন গড়ছিলো, আমরা বৈষম্য মুক্ত হতে চাই। স্বজনপ্রীতি আমরা দেখতে চাই না। ওরা ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামছিল। আমরা শুধু ওই ন্যায্য অধিকারটা চাই।’

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad