শপথের আগে নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

শপথের আগে নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে তার বাসায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাত ৮টার দিকে | ছবি: বিএনপির ফেসবুক পেজ
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাত ৮টার দিকে তিনি সেখানে পৌঁছান।

এর আগে, এদিন সন্ধ্যা সোয়া ৭টায় জামায়াতে ইসলামির আমির শফিকুর রহমানের বাসভবনে যান তারেক। সেখান থেকে নাহিদ ইসলামের বাসার উদ্দেশে রওনা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপির প্রেস উইং জানিয়েছে, এটি রাজনৈতিক সৌজন্যতার অংশ।

বিশ্লেষকদের মতে, এমন উদ্যোগ রাজনৈতিক সহনশীলতা ও পরিপক্বতার বার্তা দেয় এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা জোরদার করতে সহায়ক হতে পারে।

সম্প্রতি তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশ পরিচালনায় সহযোগিতা কামনা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad