নাম বদলাচ্ছে র‌্যাবের

নাম বদলাচ্ছে র‌্যাবের
ছবি: র‌্যাবের ফেসবুক পেজ
Advertisement
Advertisement

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বাহিনীর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)। গেজেট জারির পর নতুন নামে শুরু হবে তাদের কার্যক্রম।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‌্যাবের পোশাকও পরিবর্তন করা হবে।

২০০৪ সালের ২৬ মার্চ বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত হয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তখন এটির নাম ছিল র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট)। এটি বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ফোর্স। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, কোস্ট গার্ড ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে র‌্যাব গঠিত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad