আগামী ১৫ জানুয়ারি জিম্বাবুয়ে ও নামিবিয়া মিলিয়ে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বৃহস্পতিবার ম্যাচ অফিসিয়ালদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে আছেন বাংলাদেশের দুইজন। আইসিসি প্যানেল থেকে আম্পায়ার হিসেবে থাকছেন মাসুদুর রহমান মুকুল ও ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন নিয়ামুর রশিদ রাহুল।
আইসিসি ঘোষিত যুব বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকায় আছেন ১৩ দেশের মোট ১৭ জন আম্পায়ার। তাদের সাথে দায়িত্ব পালন করবেন চার জন ম্যাচ রেফারি। স্বাগতিক জিম্বাবুয়ে থেকে থাকছেন দুজন আম্পায়ার ফস্টার মুতিজওয়া ও ইকনো চাবি।
এছাড়া থাকছেন ওয়েস্ট ইন্ডিজের জাহিদ বাসারাথ ও ডেইটন বাটলার, ইংল্যান্ডের গ্রাহাম লয়েড, নিউজিল্যান্ডের কোরি ব্ল্যাক ও শন হেইগ
অভিজ্ঞ আম্পায়ারদের মধ্যে রয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ডেইটন বাটলার এবং ইংল্যান্ডের গ্রাহাম লয়েড। টুর্নামেন্টে ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন ইংল্যান্ডের ডিন কসকার, ভারতের প্রকাশ ভাট, শ্রীলঙ্কার গ্রেম ল্যাব্রুয় এবং বাংলাদেশের নিয়ামুর রহমান।
বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আগামী ১৭ ও ২০ জানুয়ারি বুলাওয়েতে খেলবে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। ২৩ জানুয়ারি হারারেতে আজিজুল হামিম তামিমদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
আম্পায়ার: আহমাদ শাহ দুররানি (আফগানিস্তান), আইডান সিভার (আয়ারল্যান্ড), কোরি ব্ল্যাক (নিউজিল্যান্ড), ডেইটন বাটলার (ওয়েস্ট ইন্ডিজ),ফয়সাল আফ্রিদি (পাকিস্তান), ফস্টার মুতিজওয়া (জিম্বাবুয়ে), গ্রাহাম লয়েড (ইংল্যান্ড), ইকনো চাবি (জিম্বাবুয়ে), লুবাবালো গকুমা (দক্ষিণ আফ্রিকা)
মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ), নীতিন বাথি (নেদারল্যান্ডস), প্রগীথ রামবুকওয়েলা (শ্রীলঙ্কা), রাসেল ওয়ারেন (ইংল্যান্ড), শন হেইগ (নিউজিল্যান্ড), শন ক্রেগ (অস্ট্রেলিয়া), বীরেন্দ্র শর্মা (ভারত), জাহিদ বাসারাথ (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ রেফারি:
ডিন কসকার (ইংল্যান্ড), শ্রীলঙ্কার গ্রেম ল্যাব্রুয় (শ্রীলঙ্কা), নিয়ামুর রশিদ রাহুল (বাংলাদেশ), প্রকাশ ভাট (ভারত)


