ফুলহামের মূল দলে বাংলাদেশি বংশোদ্ভূত ফাহানের অভিষেক

ফুলহামের মূল দলে বাংলাদেশি বংশোদ্ভূত ফাহানের অভিষেক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের সিনিয়র দলে অভিষেক হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ফাহান আলী ওয়াহিদের। গত বছর ক্লাবটির সঙ্গে পেশাদার চুক্তি করার পর এবার প্রীতি ম্যাচে মূল দলের হয়ে মাঠে নামলেন এই তরুণ ফরোয়ার্ড।

নরউইচ সিটির বিপক্ষে শনিবার দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি খেলোয়াড় হিসেবে নামেন ফাহান। ৪৬ মিনিটে মাঠে নেমে ফুলহামের মূল দলে নিজের প্রথম ম্যাচ খেলেন তিনি। ম্যাচটিতে ফুলহাম ২-০ গোলে হেরে যায় এবং ফাহান কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি।

প্রীতি ম্যাচের প্রচার সাধারণত কম থাকায় ব্যক্তিগত পারফরম্যান্সের বিস্তারিত তথ্য মেলে না। তবে ফুলহ্যামের অফিসিয়াল ওয়েবসাইট জানিয়েছে, নরউইচের গোলরক্ষককে একটি বাঁকানো শটে পরীক্ষার মুখে ফেলেছিলেন ফাহান।

১৯ বছর বয়সী এই ফুটবলার প্রিমিয়ার লিগ টু-তে ২০২৩-২৪ মৌসুমে দারুণ পারফরম্যান্স করেছেন। নভেম্বরে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পাশাপাশি মৌসুমের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত দলেও জায়গা পান তিনি। গতি, সরাসরি আক্রমণ করার ভঙ্গি এবং বাঁ দিক থেকে ভেতরে ঢুকে পড়ার দক্ষতার জন্য তার সুনাম রয়েছে।

ফাহানের পৈতৃক নিবাস সিলেটের হলেও তার বাবা-মা দুজনেই যুক্তরাজ্যে জন্ম নিয়েছেন। ২০০৬ সালের ৯ ডিসেম্বর যুক্তরাজ্যেই জন্ম নেন ফাহান। চেলসির একাডেমিতে ফুটবল ক্যারিয়ার শুরু করলেও ২০১৯ সালে ফুলহামের যুব দলে যোগ দেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে ফাহানের ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ রয়েছে। তবে বাংলাদেশ জাতীয় দলেও তাকে নেওয়ার আগ্রহ রয়েছে। গত মে মাসে প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোর আগে ফাহানের বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। চলতি বছরের সাফ চ্যাম্পিয়নশিপের দলেও তাকে রাখার কথা ভাবছে ফেডারেশন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad