ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ১

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ১
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফেসবুক পেজে কম দামে ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে অনিক শেখ (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার দুপুরে নড়াইলের কালিয়া থানার আমতলা পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি জানায়, অনিক দীর্ঘদিন ধরে ফেসবুকে ইলিশ মাছ ও বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দিত। হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে সে প্রথমে প্যাকেজিং খরচ বাবদ ৫৫০ টাকা নগত নিত। পরে নানা অজুহাতে আরও টাকা হাতিয়ে নিয়ে সে যোগাযোগ বন্ধ করে দিত।

এই ঘটনায় পল্লবী থানায় একটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলা করা হয়। প্রযুক্তিগত বিশ্লেষণে অনিককে শনাক্ত করে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। অভিযানে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন, আটটি সিম কার্ড, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সংক্রান্ত তথ্য জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। সে সহযোগীদের নিয়ে গত তিন বছর ধরে দেশের বিভিন্ন স্থানের মানুষের সঙ্গে এই কৌশলে প্রতারণা করে আসছিল। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad