কুষ্টিয়ায় দেয়ালে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ায় দেয়ালে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত সাজিদের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়ার ভেড়ামারায় দোতলা বাড়ির বাইরের দেয়ালে টাইলস লাগানোর সময় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে সাজিদ (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার চরদামুকদিয়া হাবলুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজিদ বাহিরচর ১৬ দাগ মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চরদামুকদিয়া হাবলুর মোড় এলাকায় দোতলা বাড়ির বাইরের দেয়ালে টাইলস লাগানোর কাজ করছিলেন সাজিদ। কাজের একপর্যায়ে ভবনের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের মেইন লাইনের তারের সংস্পর্শে আসেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাজিদ।

খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় মজিবর রহমান বলেন, বাড়িটির পাশ দিয়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন গেছে। এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করতে গিয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন।

এদিকে দোতলা ভবনের এত কাছ দিয়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

তাদের অভিযোগ, উচ্চভোল্টেজের লাইনের কাছাকাছি কাজ করার সময় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ও নিরাপদ দূরত্ব নিশ্চিত করা হয়নি।

ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ভবন ও বৈদ্যুতিক লাইনের মধ্যে প্রয়োজনীয় নিরাপদ দূরত্ব ছিল কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad