রাজধানীতে ২ অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

রাজধানীতে ২ অটোরিকশার সংঘর্ষে চালক নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর চকবাজারের উর্দু রোডে দুই ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দবির প্রামাণিক (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দবির পাবনার চাটমোহর উপজেলার অষ্টমিনশা গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে। তিনি কামরাঙ্গীরচর মাহাদিনগর এলাকায় থাকতেন। তার স্ত্রী শাহিনা আক্তারসহ পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকেন।

রিকশা গ্যারেজের মালিক মো. রতন জানান, উর্দু রোড মসজিদের সামনে দুটি অটোরিকশার সংঘর্ষে ছিটকে রাস্তায় পড়ে মাথায় আঘাত পান দবির। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে রিকশাতেই তিনি আবার অসুস্থ বোধ করেন। পুনরায় হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর অন্য অটোরিকশার চালক পালিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad