ফ্রান্স ফুটবল দলের নতুন কোচ জিদান

ফ্রান্স ফুটবল দলের নতুন কোচ জিদান
জিনেদিন জিদান। ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিনেদিন জিদান। ফরাসি ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক বিবৃতিতে চুক্তিটি ২০৩০ সাল পর্যন্ত মেয়াদি বলে জানানো হয়েছে।

১৯৯৮ সালে ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপজয়ী জিদান রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতেন। ২০২১ সালে রিয়াল ছাড়ার পর থেকে তিনি ডাগআউটের বাইরে ছিলেন। ২০২৬ বিশ্বকাপে স্পেন দলের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেয় ফ্রান্স।

দায়িত্ব নিয়ে ৫৪ বছর বয়সী জিদান বলেন, ফ্রান্সের কোচ হওয়া দারুণ সম্মানের। জাতীয় দলের চেয়ে বড় কিছু নেই। দায়িত্ব গ্রহণ আনন্দের পাশাপাশি গর্বের বিষয়।

তিনি আরও বলেন, এটি অনেক বড় দায়িত্ব। ফরাসি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও নির্বাহী কমিটিকে ধন্যবাদ জানাই। জাতীয় দলের হয়ে অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।

রিয়ালের দায়িত্ব ছাড়ার পর কোচ হিসেবে একাধিক প্রস্তাব পেলেও তিনি সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন। আগামী ২৫ সেপ্টেম্বর নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে জিদানের ফ্রান্স অধ্যায় শুরু হতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad