দক্ষিণ আফ্রিকায় আগুনে নিহতদের মধ্যে ৫ জন নারায়ণগঞ্জের

দক্ষিণ আফ্রিকায় আগুনে নিহতদের মধ্যে ৫ জন নারায়ণগঞ্জের
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দক্ষিণ আফ্রিকার একটি দোকানে আগুনে নিহতদের মধ্যে পাঁচজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এ ছাড়া, আরেকজন মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা।

মঙ্গলবার রাত ৩টার দিকে আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি দোকানে আগুনের ঘটনা ঘটে।

আলীরটেক ইউনিয়নের সদস্য এবং ওই দোকানের মালিক রওশন আলী মুঠোফোনে জানান, নিহত ছয়জনের মধ্যে চারজন তার ইউনিয়নের এবং তারা সবাই পরস্পরের আত্মীয়।

রওশন বলেন, ‘নিহতদের মধ্যে চারজন আলীরটেক ইউনিয়নের, একজন পাশের ইউনিয়ন বক্তাবলীর এবং আরেকজন মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা। সবাই একে অপরের আত্মীয়।’

আরও পড়ুন

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশির মৃত্যু

তবে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো বার্তা পাইনি। এমনকি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কেউ যোগাযোগ করেনি। আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি।’

একই কথা জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

এ ঘটনায় নিহতদের বিস্তারিত পরিচয় ও আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad