এনসিপি কার্যালয়ে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট

এনসিপি কার্যালয়ে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট
ছবি: এনসিপির সৌজন্যে
Advertisement
Advertisement

সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস তাদিচ এবং চীন-বাংলাদেশ পার্টনারশিপ প্ল্যাটফর্মের মহাসচিব অ্যালেক্স ওয়াং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় পরিদর্শন করেছেন।

এ সময় তারা এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দলটির মুখপাত্র ও প্রবাসী ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে এনসিপির যৌথ সদস্য সচিব ও প্রবাসী ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য আলাউদ্দিন মোহাম্মদ এবং যৌথ প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল ফয়সাল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ সংসদীয় চর্চা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময় করেন।

একই সঙ্গে পারস্পরিক সংলাপ ও ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad