ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে আগুনে ২ প্রকৌশলীসহ ৩ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
কুড়িল বিশ্বরোড পিনাক্যাল ফিলিং স্টেশনে শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- প্রকৌশলী মাসুদ (৬০), প্রকৌশলী শামসুজ্জোহা (২৫) ও তেলের গাড়ির স্টাফ লুৎফর (৩০)।
ফিলিং স্টেশনটির টেকনিশিয়ান আবু জাফর জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। পরে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, মাসুদের শরীরের ১৫ শতাংশ, শামসুজ্জোহার ১৮ ও লুৎফরের সাত শতাংশ পুড়ে গেছে।


