বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সভাপতি জাতীয় সংসদ ভবনে এই বৈঠক হয়।

কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে সদস্যদের পরিচিতি ও প্রাথমিক আলোচনা হয়।

এতে দুই দেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্বের সম্পর্ক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের গুরুত্ব পর্যালোচনা করা হয়। কৌশলগত অংশীদারিত্ব, সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় সফর বিনিময় ও বাণিজ্য ঘাটতি নিরসনে অধিকতর বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, জহরত আদিব চৌধুরী, মাহমুদা হাবীবা, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ ও মো. আবুল হাসনাত অংশ নেন। এ সময় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর