মেট্রোলাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

মেট্রোলাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু
মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের বাইরে বিয়ারিং প্যাডের আঘাতে নিহত ব্যক্তির মরদেহ ঘিরে উৎসুক জনতার ভিড়। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

ঢাকার ফার্মগেটে মেট্রোলাইনের শক অ্যাবজরভারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ। আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী এই ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়ার ঈশরপাটি গ্রামে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, এ ঘটনার পর থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ‘ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ৪৩৩ নম্বর পিয়ারের বিয়ারিং প্যাড খুলে তার গায়ে পড়লে ঘটনাস্থলেই ওই পথচারী মারা যান।’

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ারিং প্যাডের আঘাতে পথচারী নিহতের পাশপাশি ফুটপাতের একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেট্রোরেলের বিয়ারিং প্যাড। ছবি: সংগৃহীত
মেট্রোরেলের বিয়ারিং প্যাড। ছবি: সংগৃহীত

মেট্রোরেলের পিলারের বিয়ারিং প‍্যাডের ওজন প্রায় একশ কেজি। রাবারের তৈরি এই বিয়ারিং প‍্যাড মেট্রোরেলের পিলার ও ভায়াডাক্টের (স্প‍্যান) মাঝখানে ব্যবহৃত হয়। এটি ব্যবহারের যার ফলে পিলারের সঙ্গে ভায়াডাক্টের মধ্যে ঘর্ষণ হয় না।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad