ওমরাহ শেষে দেশে ফিরবেন তারেক রহমান

ওমরাহ শেষে দেশে ফিরবেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্কেচ: এআই/টাইমস
Advertisement
Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, এই খবর পুরোনো। কিন্তু তিনি কবে দেশে ফিরবেন তা নিয়ে জল্পনা-কল্পনার যেন অবসান হচ্ছেই না।

সম্প্রতি বিএনপি নেতা সালাহউদ্দীন আহমেদ জানান, নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান। কিন্তু সেটা কবে, তা নিশ্চিত করেননি তিনি।

তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন, তা জানতে আগ্রহী দেশের মানুষ। বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাকিয়ে আছেন তার পথের দিকে। গণমাধ্যমকর্মীরাও এটা জানতে চেষ্টা করছেন যে, আসলে কবে ফিরছেন তারেক রহমান।

রোববার এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর বলেন, ‘নভেম্বরের শেষ দিকে পবিত্র ওমরাহ পালন করতে যাবেন তারেক রহমান। সেখান থেকে লন্ডনে ফিরে তারপর ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তার।’

আরও পড়ুন

সে হিসেবে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুর দিকে তার ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে, যদিও এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি; জানান তিনি।

তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে বিএনপির জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হলো তার নিরাপত্তা। দলটির পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই মধ্যে সরকারের অনুমতি নিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য কেনা হচ্ছে বুলেটপ্রুফ মিনিবাস ও স্পোর্টস ইউটিলিটি ভেহিক‍্যাল (এসইউভি) গাড়ি। এসব গাড়িতে বিশ্রামের ব্যবস্থাও থাকবে। পলে নির্বাচনী প্রচার চালানোর সময় এসব গাড়ি ব্যবহার করতে পারবেন তারা।

দেশে ফিরে তারেক রহমান থাকবেন গুলশান-২-এর ১৯৬ নম্বর বাড়িতে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে ১৯৮১ সালে এই বাড়িটি সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল।

২০০৭ সালে এক-এগারোর জরুরি  অবস্থায় সময় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ জামিনে মুক্ত হয়ে লন্ডন চলে যান তিনি। ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad