মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে গুলিতে নিহত ১

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে গুলিতে নিহত ১
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে নিহতের স্বজনদের আহাজারি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের গুলিতে আরিফ মির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সকালে চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইমরান নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ ইমরান নিহত আরিফের চাচাতো ভাই বলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সঙ্গে একই এলাকার ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী নিহত আরিফ গ্রুপের দীর্ঘ দিনের বিরোধ চলছিল।

আরও পড়ুন

সোমবার সকালে নিহত আরিফ ও ইমরান ঘুম থেকে উঠে তাদের বাড়ির সামনে গেলে শাহ কামালের নেতৃত্বে একটি গ্রুপ এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে আরিফ ও ইমরান গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক আরিফ মিরকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এদের মধ্যে হাসপাতালে আনার আগেই আরিফের মৃত্যু হয়। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad