মীরসরাই ইকোনমিক জোনে ডাকাতি, গ্রেপ্তার ৭

মীরসরাই ইকোনমিক জোনে ডাকাতি, গ্রেপ্তার ৭
চট্টগ্রামের মীরসরাই ইকোনমিক জোনে ডাকাতির ঘটনায় উদ্ধারকৈৃত বৈদ্যুতিক তার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের মীরসরাই ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি কারখানায় ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির সময় লুট হওয়া প্রায় ২৫০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মেহেদী হাসান (২৩), মো. রাকিব (২১), সুজাউল হক ওরফে সুজা উল্লাহ (২৪), এমদাদুল হক ওরফে এমরান (২৮), মিজান উদ্দিন (৩২), মো. সাখাওয়াত হোসেন ওরফে নাহিদ (২৪) এবং ইউসুফ (২৬)। তাদের সবার বাড়ি জোরারগঞ্জের বিভিন্ন এলাকায়।

পুলিশ জানিয়েছে, রোববার রাত ২টা থেকে পৌনে ৩টার মধ্যে মীরসরাই ইকোনমিক জোনে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্মাণাধীন কারখানায় ১০ থেকে ১৫ জনের একটি দল ঢোকে।

এ সময় তারা নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে তিনটি মুঠোফোন, প্রায় ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা করা হয়।

আরও পড়ুন

মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল মীরসরাই ইকোনমিক জোন ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান চালায়।

পুলিশের দাবি, টানা ৩২ ঘণ্টার অভিযানের একপর্যায়ে ইকোনমিক জোন এলাকা থেকে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গ্রেপ্তার মেহেদী হাসান, রাকিব ও এমদাদুল হক ওরফে এমরানের দেখানো জায়গা থেকে সোমবার ভোর পৌনে ৫টার দিকে ডাকাতির ঘটনায় লুট হওয়া বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দায় চৌধুরী জানান, এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad