মানবতাবিরোধী মামলায় আসামি হচ্ছেন জাফর ইকবাল 

মানবতাবিরোধী মামলায় আসামি হচ্ছেন জাফর ইকবাল 
মুহাম্মদ জাফর ইকবাল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হতে যাচ্ছেন লেখক-শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল ও ঢাবির তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদেরসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনটি পর্যালোচনা শেষে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

বৃহস্পতিবার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম তদন্ত প্রতিবেদন জমা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, প্রতিবেদনটি যাচাই-বাছাই চলছে। পর্যালোচনা শেষে শিগগির ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আ ক ম জামাল উদ্দিন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

প্রসিকিউশনের ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। বর্তমানে সেটি পর্যালোচনার পর্যায়ে রয়েছে। পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad