রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ সর্বহারার দুই সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ সর্বহারার দুই সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজবাড়ী জেলার সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক অভিযানে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড তাজা কার্তুজসহ চরমপন্থী সর্বহারা গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন সৌদি প্রবাসী মো. মমিন মোল্লা ও হাসান আলী বিশ্বাস।

বৃহস্পতিবার কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড তাজা কার্তুজ, দেশীয় অস্ত্র, ছুরি, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অস্ত্রের উৎস সম্পর্কে কোনো তথ্য না দিলেও চরমপন্থী সর্বহারা মঞ্জু জাহাঙ্গীর গ্রুপের সদস্য হিসেবে তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি স্টারলিং সাবমেশিন গান রয়েছে, যা যুক্তরাজ্যে নির্মিত। অস্ত্রটি পুরোনো ও বর্তমানে বিরল হলেও এর ক্ষতিসাধনের সক্ষমতা অত্যন্ত কার্যকর।

দেশে অস্ত্রের ঝনঝনানি বেড়েছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‍্যাব-১০ অধিনায়ক বলেন, ‘অস্ত্রের ঝনঝনানি বাড়ছে বলে আমরা মনে করছি না। তবে অস্ত্র উদ্ধার এবং বোমাসদৃশ বস্তু উদ্ধারের প্রতিটি ঘটনাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি মাঠপর্যায়ে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।’

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অস্ত্রের উৎস, সরবরাহ নেটওয়ার্ক ও সংশ্লিষ্টদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad