মতিঝিলে ছিনতাইকারীর হামলায় ইডেন শিক্ষার্থী আহত

Advertisement
Advertisement

ঢাকার মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় ছিনতাকারীর কবলে পড়ে অর্পিতা মুখার্জি (২৪) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অর্পিতা ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি আজিমপুর এলাকায় থাকেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী প্রবিতা ও ভুক্তভোগী নিজে জানান, রিকশায় করে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশায় আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়।

এতে রিকশা থেকে ছিটকে পড়েন আঘাত পান অর্পিতা। পরে তিনি নিজেই তার সহপাঠীদের খবর দিলে তারা অর্পিতাকে উদ্ধার করে প্রথমে আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে তার কাছ থেকে ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি বলে জানান তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর