চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঠিক করা হয়েছে।
প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে আগামী ২ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে।
সে অনুযায়ী- ক ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি, খ ইউনিটের পরীক্ষা ৩ জানুয়ারি, গ ইউনিটের পরীক্ষা ৯ জানুয়ারি, ঘ ইউনিটের পরীক্ষা ১০ জানুয়ারি, খ-১ উপ-ইউনিটের পরীক্ষা ৫ জানুয়ারি, খ-২ উপ-ইউনিটের পরীক্ষা ৬ জানুয়ারি এবং ঘ-১ উপ-ইউনিটের পরীক্ষা হবে ১২ জানুয়ারি।
তিন বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান চারটি ইউনিট অর্থাৎ ক, খ, গ, ঘ এর ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই দিন এবং একই সময়ে অনুষ্ঠিত হবে।
তবে খ-১, খ-২ এবং ঘ-১ উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।
আবেদন শুরু ১ ডিসেম্বর
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান জানান, বিস্তারিত নির্দেশনা ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্য শিগগিরই ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


