সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে: ইউজিসি চেয়ারম্যান

সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে: ইউজিসি চেয়ারম্যান
নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সমাজের বাস্তব চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

তিনি বলেন, উচ্চশিক্ষা কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান প্রয়োগের মাধ্যমে জাতীয় ও স্থানীয় সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।

শনিবার নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে শুরু থেকেই সমাজমুখী, গবেষণানির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষা কার্যক্রম এমনভাবে পরিচালিত হওয়া উচিত, যাতে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে কর্মক্ষেত্র ও সমাজে কার্যকর অবদান রাখতে পারে।

আরও পড়ুন

তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন উচ্চশিক্ষাকে পাঠদাননির্ভর ধারা থেকে গবেষণাকেন্দ্রিক ব্যবস্থায় রূপান্তর এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে।

তিনি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রাকে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আব্দুল খালেক, ইউজিসি সদস্য অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাছানাত আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad