বিশ্বকাপ ফাইনালে ঢাবিতে প্রবেশে থাকবে নিয়ন্ত্রণ

বিশ্বকাপ ফাইনালে ঢাবিতে প্রবেশে থাকবে নিয়ন্ত্রণ
Advertisement
Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১৯ জুলাই সন্ধ্যা থেকে ২০ জুলাই ভোর পর্যন্ত বহিরাগত ও সাধারণ যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার বিকেলে ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া কোনো অতিথি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।

এই সময়ে শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত প্রবেশপথ দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত এবং জরুরি সেবার যানবাহন প্রবেশ করতে পারবে। জরুরি সেবার আওতায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ার, খাবার সরবরাহকারী, অনলাইন শপিং ও সরকারি যানবাহন চলাচলের অনুমতি পাবে।

পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি সবার জন্য উন্মুক্ত থাকবে। গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad