সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে: হুইপ দুলু

সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে: হুইপ দুলু
নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কৃষকদের মধ্যে প্রণোদনার বিভিন্ন উপকরণ বিতরণ করেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপি সরকার সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার বেলা সাড়ে ১১টায় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কৃষকদের মধ্যে প্রণোদনার বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান।

হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন কৃষিবান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে। কৃষির সমৃদ্ধির জন্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থাকে আধুনিক ও সহজলভ্য করা হচ্ছে।

তিনি বলেন, ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের কৃষি ঋণ দেওয়া, প্রণোদনাসহ বিভিন্ন সুবিধার জন্যে কৃষক কার্ড প্রবর্তন করা হয়েছে। সারা দেশে কৃষকদের সুরক্ষায় কৃষক কার্ড দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, কৃষকরা হচ্ছেন এ দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাদের ভাগ্য উন্নয়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। প্রণোদনার সার, বীজসহ বিভিন্ন উপকরণ প্রকৃত কৃষকদের মধ্যেই বিতরণ করা হবে। অতীতের মতো কোনো অনিয়ম বা দুর্নীতি কখনোই হবে না।

নাটোরসহ দেশকে মাদক নির্মূল করতে সবার সহযোগিতা ও সচেতনতা কামনা করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বর্তমান সময়ে মাদক হলো সব সর্বনাশের গোড়া। তাই সব ধরনের মাদক দেশ থেকে নির্মূল করতে হবে।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান এবং জেলা কৃষকদলের আহ্বায়ক হাসান আলী।
এদিকে, বিকালে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু সদরের শংকরভাগে ‘এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মহাবিদ্যালয়ের’ নতুন ভবণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আরও বক্তব্য দেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার ও জেলা যুবদল সভাপতি তালুকদার ডালিম প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad