রোবোসাব-২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের ‘প্রজেক্ট পসাইডনস কোড’

রোবোসাব-২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের ‘প্রজেক্ট পসাইডনস কোড’
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক্স প্রতিযোগিতা ‘রোবোসাব ২০২৬’-এর সেমিফাইনালে ওঠা বাংলাদেশি স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের দল ‘প্রজেক্ট পসাইডনস কোড’। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক্স প্রতিযোগিতা ‘রোবোসাব ২০২৬’-এর সেমিফাইনালে উঠেছে বাংলাদেশি স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের দল ‘প্রজেক্ট পসাইডনস কোড’।

আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের আগে সাফল্য থাকলেও স্কুল-কলেজের শিক্ষার্থীদের এমন অর্জন এবার প্রথম।

১৩ সদস্যের এই দলটির আটজন ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) এবং বাকি পাঁচজন দেশের বিভিন্ন জেলার স্কুল ও কলেজের শিক্ষার্থী।

ক্যালিফোর্নিয়া থেকে দলটির তরুণ গবেষক ও ডিআরএমসির এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ ইয়ামিন জানান, প্রথমবারের মতো অংশ নেওয়া ১১টি দলের মধ্যে মাত্র দুটি দল পানির নিচে সফলভাবে রোবট পরিচালনা করতে পেরেছে, যার একটি বাংলাদেশ।

আরও পড়ুন

ছবি: সংগৃহীত

এবারের প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বিশ্বের নয়টি দেশের ৫৮টি দল অংশ নেয়। বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের আরও দুটি দলও এই প্রতিযোগিতার সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘রোবো নেশন’-এর উদ্যোগে এবং ইউএস অফিস অব নেভাল রিসার্চের সম্পৃক্ততায় ১১ থেকে ১৬ জুলাই ক্যালিফোর্নিয়ার আরভাইনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইশতিয়াক আহমেদ আরও জানান, প্রতিযোগিতায় অংশ নিয়ে বৈশ্বিক গবেষকদের সাথে তাদের অভিজ্ঞতা বিনিময় হয়েছে। আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় তাদের মেন্টরশিপ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং আয়োজক সংস্থাও ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

ছবি: সংগৃহীত

এই তরুণ দলটিকে প্রায় এক বছর ধরে ল্যাব সুবিধা ও প্রশিক্ষণ দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। দলটির অন্যতম মেন্টর এবং ইউআইইউর শিক্ষক মো. আবিদ হোসাইন জানান, রোবটটি বাস্তব পরিবেশের জটিল সমস্যা সমাধানের উপযোগী করে ডিজাইন করা হয়েছে।

এতে উন্নত সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা, স্বয়ংক্রিয় নেভিগেশন ও রিয়েল-টাইম পরিবেশ বিশ্লেষণের সুবিধা রয়েছে, যা কঠিন পরিবেশেও নির্ভরযোগ্যভাবে কাজ করতে সক্ষম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর