দিনাজপুরে নৌকাডুবিতে নিহত ১, স্বজনদের বিক্ষোভ

দিনাজপুরে নৌকাডুবিতে নিহত ১, স্বজনদের বিক্ষোভ
দিনাজপুরে কান্তজীর মন্দিরের নৌবিহারে নৌকাডুবিতে নিহত ব্যক্তির মরদেহ নিয়ে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দিনাজপুরের কান্তজীর মন্দির থেকে রাজবাড়ীর উদ্দেশে বের হওয়া নৌবিহারে নৌকাডুবির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কান্তজিউ যুগল বিগ্রহের নৌবিহার চলাকালে নৌকাডুবিতে পানিতে পড়ে ওই ব্যক্তি মারা যান।

এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী মন্দির কমিটির অবহেলা ও অসাবধানতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। পরে রাত ১১টার দিকে মরদেহ নিয়ে দিনাজপুর কোতোয়ালি থানার সামনে সড়ক অবরোধ করে তারা বিচার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সড়ক অবরোধকালে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, মন্দির কমিটিতে কিছু ত্রুটি-বিচ্যুতি ও অসাবধানতা রয়েছে এবং তাদের অসাবধানতার কারণে এ ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, আমরা আইনের ঊর্ধ্বে নই। প্রশাসন এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলে বিষয়টি সুষ্ঠু তদন্ত, বিচার, মন্দির কমিটির পরিবর্তন এবং নিহত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।

তার আশ্বাস ও প্রশাসনের উদ্যোগের খবরের পর মৃত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর