গোপন নাশকতার তথ্য, ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার: চিফ প্রসিকিউটর

গোপন নাশকতার তথ্য, ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার: চিফ প্রসিকিউটর
মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার শেষ পর্যায়ে পৌঁছানো কিংবা রায়ের অপেক্ষায় থাকা অবস্থায় ট্রাইব্যুনালে নাশকতার চেষ্টা হতে পারে, এমন গোপন তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চিফ প্রসিকিউটর এ তথ্য জানান।

মো. আমিনুল ইসলাম বলেন, আমাদের ট্রাইব্যুনালের সিকিউরিটি আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার যখন প্রায় শেষ পর্যায়ে চলে যায় অথবা রায় অপেক্ষমাণ থাকে, তখন ট্রাইব্যুনালে নাশকতার চেষ্টা হতে পারে বলে তাদের কাছে গোপন তথ্য রয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, ‘যখনই প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছে, অথবা রায় অপেক্ষমাণ আছে, ঠিক সেই মুহূর্তে এখানে সাব্যোটাজ করার জন্য একটা প্রক্রিয়া থাকতে পারে বলে আমাদের কাছে কিছু গোপন তথ্য আছে।’

চিফ প্রসিকিউটর বলেন, এসব তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ শাসনামলে গুম ও হত্যার অভিযোগ, শাপলা চত্বরে গণহত্যা, জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগসহ বেশ কয়েকটি আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলার বিচার কার্যক্রম এগিয়ে চলছে।

এসব মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তা এবং পুলিশ ও র‌্যাবের সাবেক কর্মকর্তারা আসামি হিসেবে রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর