বাগেরহাটের শরণখোলায় নাঈম চৌকিদার (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নাসির হাওলাদারের একটি নির্মাণাধীন ফাঁকা ভবনের বেলকনির রেলিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাঈম চৌকিদার ওই গ্রামের আব্দুল হক চৌকিদারের ছেলে। স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসার জন্য একবার পাবনা মানসিক হাসপাতালেও গিয়েছিলেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’


