বেনজীরকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

বেনজীরকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশের হেফাজতে থাকা সাবেক এই পুলিশ প্রধানকে দ্রুত প্রত্যর্পণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)-এর দুই কর্মকর্তার সহায়তায় বেনজীর আহমেদকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় আইনি নথিপত্র ও আনুষ্ঠানিক অনুরোধপত্র প্রস্তুত করা হয়েছে।

এসব নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে বিধি ৩০০-এর অধীনে দেওয়া এক বিবৃতিতে সংসদকে বেনজীর আহমেদের গ্রেপ্তারের তথ্য অবহিত করেন।

দুবাইয়ে ইন্টারপোলের সহযোগিতায় গ্রেপ্তারের পর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দুদক। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার (মানি লন্ডারিং) ও পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে এবং একটি মামলায় ইতিমধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

আইনানুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পাঠানোর সুযোগ থাকলেও সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত নথিপত্র পাঠানোর সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, ২০২৪ সালে সপরিবারে দেশত্যাগের পর ২০২৫ সালে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad