ইতালি থেকে যুদ্ধবিমান ‘টাইফুন’ কিনতে চায় বাংলাদেশ

ইতালি থেকে যুদ্ধবিমান ‘টাইফুন’ কিনতে চায় বাংলাদেশ
বিমানবাহিনী ও লিওনার্দো এসপিএ’র মধ্যে এলওআই সই। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ বিমানবাহিনী ও লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় এসপিএ বিমানবাহিনীকে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান সরবরাহ করবে।

মঙ্গলবার বিমানবাহিনী সদর দপ্তরে বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে এই লেটার অব ইনটেন্ট স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমানবাহিনী ভেরিভায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি করতে অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট যুক্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এই লেটার অব ইনটেন্টের আওতায় লিওনার্দো এসপিএ বিমান বাহিনীকে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান সরবরাহ করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad