মিয়ানমারে ছোড়া গুলি ফের পড়ল টেকনাফে

মিয়ানমারে ছোড়া গুলি ফের পড়ল টেকনাফে
মিয়ানমারে ছোড়া গুলি টেকনাফের একটি বসতঘরে এসে পড়েছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মিয়ানমারের ভেতরে চলমান সংঘর্ষের ঘটনায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তের একটি বসতঘরে ফের গুলি এসে পড়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় শাহ আলমের বসতবাড়িতে গুলিটি এসে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, মিয়ানমারের আরাকান অঞ্চলে প্রায়ই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগে থাকে। সেসব সংঘর্ষ চলাকালে ছোড়া গুলি সীমান্ত পেরিয়ে টেকনাফের বিভিন্ন এলাকায় এসে পড়ে। এটি এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ফলে সীমান্তজুড়ে ভয়ও আতঙ্ক বিরাজ করছে।

বাড়ির মালিক শা আলম বলেন, ‘টিনের চালা ছিদ্র হয়ে গুলিটি সরাসরি শোবার ঘরে এসে পড়েছে। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কে বাইরে চলে যায়। সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি।’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-৬৪ উখিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, ‘গুলি এসে পড়ার বিষয়টি আমরা জেনেছি। বিস্তারিত খতিয়ে দেখে পরে গণমাধ্যমকে জানানো হবে।’

এর আগে, গত ২৫ অক্টোবর মিয়ানমারের আরাকান আর্মি (এএ) ও রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা আর্মির মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এর রেশ ছড়িয়ে পড়ে টেকনাফ সীমান্ত পর্যন্ত। ওই সময় হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ এলাকায় ছেনুয়ারা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad